গোপনীয়তা নীতি
আমাদের ওয়েবসাইট ও online সেবা ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বাংলাদেশ ইউনিভার্সিটি অঙ্গীকারবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করলে আপনি এই নীতিতে বর্ণিত উপায়ে আপনার তথ্য সংগ্রহ ও ব্যবহারে সম্মতি দিচ্ছেন। আমরা সময়ে সময়ে এই নীতি হালনাগাদ করতে পারি। পরিবর্তনের পরও আমাদের সেবা ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে যে আপনি সেই পরিবর্তন মেনে নিয়েছেন।
আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন, ভর্তির আবেদন করেন বা আমাদের সেবা নেন, তখন আমরা আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, একাডেমিক তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারি। এ ছাড়া ব্যবহারকারীর অভিজ্ঞতা ও সিস্টেমের কার্যকারিতা উন্নত করতে cookie ও এ ধরনের প্রযুক্তির মাধ্যমে কিছু তথ্য, যেমন IP ঠিকানা, ব্রাউজারের ধরন ও ব্যবহারের তথ্য, স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হতে পারে।
সংগৃহীত তথ্য একাডেমিক সেবা দেওয়া, আবেদন প্রক্রিয়া করা, আমাদের সিস্টেম উন্নত করা, যোগাযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার মতো কাজে ব্যবহার করা হয়। আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। তবে আইনের প্রয়োজনে অথবা পরিচালনাগত কারণে আমরা বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের সঙ্গে তথ্য শেয়ার করতে পারি।
অননুমোদিত প্রবেশ, অপব্যবহার বা প্রকাশ থেকে আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করতে বাংলাদেশ ইউনিভার্সিটি যথাযথ কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়। তবে নিজের অ্যাকাউন্ট ও ব্যক্তিগত লগইন তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব ব্যবহারকারীরও।
প্রযোজ্য ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্য দেখার, হালনাগাদ করার বা মুছে ফেলার অনুরোধ করার অধিকার আপনার আছে। প্রচারমূলক বার্তা পেতে না চাইলে আপনি যেকোনো সময় তা বন্ধ করতে পারেন। গোপনীয়তা নিয়ে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতে পারেন।