বাসের সময়সূচি সংক্রান্ত নোটিশ
সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলায় ৬ আগস্ট ২০২৬ বিকেল ৪:১০-এ স্থায়ী ক্যাম্পাস থেকে সাইনবোর্ডগামী ২ নম্বর বাসের নির্ধারিত ট্রিপটি চলবে না। ফলে ওই দিন উল্লিখিত রুট ও সময়ে নির্ধারিত পরিবহন সেবা বন্ধ থাকবে। সাময়িকভাবে সেবা বন্ধ থাকায় যে অসুবিধা হবে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। এ বিষয়ে সবার সহযোগিতা ও সহমর্মিতার জন্য কর্তৃপক্ষ কৃতজ্ঞ।