বাংলাদেশ ইউনিভার্সিটিতে “Modern Innovations in the Technology Sector” শীর্ষক কর্মশালা

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (BU) “Modern Innovations in the Technology Sector” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর ২০২২) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে কর্মশালাটি হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য Professor Mesbah Kamal-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন US Market Access Center Inc.-এর সহপ্রতিষ্ঠাতা ও Co-CEO এবং UC Berkeley Sutardja Center for Entrepreneurship and Technology-এর Global Ambassador Christopher Burry।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক Rubaiyat Saimum Chowdhury। আরও বক্তব্য দেন পরিচালক Dr. Kazi Taif Sadat এবং CSE বিভাগের প্রধান Md. Sadiq Iqbal-সহ অনেকে।
ভবিষ্যৎ উদ্যোক্তাদের উদ্দেশে মূল বক্তব্যে Christopher Burry বলেন, “আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, সাহসী হতে হবে।” তিনি আরও বলেন, “প্রযুক্তি নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না। সমস্যা সমাধানের জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে হয়, আর উদ্যোক্তাদের উদ্ভাবন ঠিক সেখানেই।”
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য Professor Mesbah Kamal শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বলেন, “প্রযুক্তি আমাদের জীবন পুরোপুরি বদলে দেবে। বদলে যাওয়া এই জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি ব্যবস্থাপক ও উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এ কারণেই বাংলাদেশ ইউনিভার্সিটি নতুন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবস্থাপনাকে পাঠ্যক্রমে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

