দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে আন্তর্জাতিক seminar

বাংলাদেশ ইউনিভার্সিটির IQAC বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২ সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে “A Comparative Study on Education for Visually Impaired Students in India and Bangladesh” শীর্ষক একটি আন্তর্জাতিক seminar আয়োজন করে। মূল বক্তা ছিলেন Ms. Sayantani Sengupta। তিনি কলকাতার Imperial Institute of Education & Training-এর সহকারী অধ্যাপক এবং ভারতের পশ্চিমবঙ্গের Diamond Harbour Women’s University-র শিক্ষা বিভাগের PhD Scholar। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) Prof. Dr. Mesbah Kamal।