আইন বিভাগে adjunct শিক্ষক হিসেবে যোগ দিলেন Dr. Md. Atickus Samad

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার Dr. Md. Atickus Samad-কে আইন বিভাগের adjunct (খণ্ডকালীন) শিক্ষক হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি।
Dr. Samad, Bangladesh Judicial Service-এর একজন সদস্য। বিচার প্রশাসন ও আদালত ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিচার বিভাগে তিনি যেসব দায়িত্ব পালন করেছেন:
➤ Deputy Registrar, High Court Division, Supreme Court of Bangladesh
➤ Additional Chief Judicial Magistrate
➤ Senior Assistant Judge
➤ Metropolitan Magistrate
➤ Judicial Magistrate
➤ District Legal Aid Officer
➤ বাংলাদেশ সুপ্রিম কোর্টের Registrar General-এর একান্ত সচিব (প্রেষণে)
Dr. Samad-এর শিক্ষাগত যোগ্যতা:
➤ PhD, Institute of Bangladesh Studies, রাজশাহী বিশ্ববিদ্যালয় (Australia Awards Scholarship)
➤ LL.M. ও LL.B. (Hons.), রাজশাহী বিশ্ববিদ্যালয়, দুটি ডিগ্রিতেই প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান
➤ Master’s in Victimology & Restorative Justice, ঢাকা বিশ্ববিদ্যালয়
তিনি যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা adjunct শিক্ষক হিসেবে পড়িয়েছেন:
➤ খুলনা বিশ্ববিদ্যালয়
➤ University of Asia Pacific
➤ Northern University of Bangladesh
➤ ASA University of Bangladesh
➤ Stamford University
➤ Sonargaon University
➤ North Western University
➤ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান
দেওয়ানি বিচার সংস্কার, বাণিজ্যিক আইন, ADR ও legal aid বিষয়ে Dr. Samad-এর একাধিক journal article ও বই প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণা Civil Justice System in Bangladesh: Status, Impediments and Accelerating Strategies বই আকারে Model of Civil Justice নামে প্রকাশিত হয়েছে।
বিচার প্রশাসন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও আইন সংস্কার বিষয়ে দেশে-বিদেশে বহু program-এ তিনি অংশ নিয়েছেন।
বিচার বিভাগ ও শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা আইন বিভাগের পাঠদান, গবেষণা ও একাডেমিক আলোচনাকে সমৃদ্ধ করবে। তাঁকে পেয়ে আমরা সম্মানিত, তাঁর অভিজ্ঞতা থেকে শেখার অপেক্ষায় আছি।
আইন বিভাগ
বাংলাদেশ ইউনিভার্সিটি