BUCC স্বাবলম্বী প্রজেক্ট ১.০

BUCC স্বাবলম্বী প্রজেক্ট ১.০
আমরা একটি কালচারাল ক্লাব হলেও নিজেদের কার্যক্রম কখনোই শুধু সংস্কৃতিচর্চায় সীমাবদ্ধ রাখিনি। শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, চ্যারিটি, বিভিন্ন প্রতিযোগিতা ও সামাজিক উদ্যোগ, প্রতিটি ক্ষেত্রেই আমরা যুক্ত থাকার চেষ্টা করছি।
সেই ধারাবাহিকতায় আমাদের নতুন উদ্যোগ “স্বাবলম্বী প্রজেক্ট”।
আমরা মনে করি, এককালীন সহায়তার চেয়ে একজন মানুষের স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়া অনেক বেশি কাজের। তাই এই উদ্যোগের লক্ষ্য একটি পরিবারকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া।
আগামী শনিবার (৮ আগস্ট) আমরা এমনই একজন সংগ্রামী মায়ের হাতে একটি সেলাই মেশিন তুলে দেব। স্বামীকে হারানোর পর তিনি তিন বছরের সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছেন। একসময় গার্মেন্টসে কাজ করতেন, কিন্তু সন্তানের দেখাশোনার জন্য এখন মানুষের বাসায় টুকটাক কাজ করে সংসার চালান।
আমরা আশা করি, এই ছোট্ট উদ্যোগে তাঁর নতুন করে শুরু করার পথ তৈরি হবে এবং তিনি ঘরে বসেই আয় করতে পারবেন।
এটি BUCC স্বাবলম্বী প্রজেক্টের প্রথম পদক্ষেপ। ইনশাআল্লাহ, ধাপে ধাপে আরও অনেক পরিবারকে স্বাবলম্বী করে তোলার এই কাজ আমরা চালিয়ে যাব।
শুধু মানুষের পাশে নয়, মানুষের ভবিষ্যৎ গড়ার পাশে BUCC।